আসিটি ও টেলিকম উপদেষ্টার জনসংযোগ কর্মকর্তা না থাকায় তথ্য প্রাপ্তিতে বিড়ম্বনা

১৩ আগষ্ট, ২০২৪ ২৩:০৭  

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগসমুহে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তার সংযুক্তি আদেশ গত ৮ আগষ্ট বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়ায় পিআরও শুণ্য বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগসমুহে সাংবাদিকদের জন্য তথ্য আদান প্রদানে ব্যাপক সংকট সৃষ্টি হয়েছে।

এই আদেশের কারণেই অন্যান্যাদের মতো দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সংবাদকর্মীরা বিপাকে রয়েছেন। দায়িত্বগ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের আইসিটি ও টেলিকম উপদেষ্টা মোঃ নাহিদুল ইসলাম ১১ আগষ্ট সচিবালয়ে এবং ১২ আগষ্ট আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অফিস করেন। কিন্তু আগে থেকেই এই বিটের কোনো সংবাদকর্মীই জানতে পারেননি। তিনি অফিসে আসার পর সোর্স মারফত তা জেনে নিউজ কাভার করতে গিয়ে অনেকেই সময় ম্যানেজ করতে পারেননি।

এদিকে তথ্য অধিদপ্তর থেকে সবগুলো মন্ত্রণালয়ে তথ্য-ক্যাডার (জনসংযোগ কর্মকর্তা) দেয়ার সক্ষমতা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বেতার ক্যাডারের যেসব কর্মকর্তারা ১০/১২ বছর মন্ত্রণালয়গুলোর জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন, তারাই আবার উপদেষ্ঠাদের ডিও নিয়ে জমা দিচ্ছেন তথ্য মন্ত্রণালয়ে।

প্রসঙ্গত, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত যখন সরকার পরিবর্তন /পতন হয়েছে, তখন সে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব পরিবর্তন/বদলী হয়েছে। অথচ ইতোপূর্বে কোনো মন্ত্রণালয়ের/ বিভাগের জনসংযোগ কর্মকর্তাকে পরিবর্তন/বদলী করা হয়নি। যদি ২/৪ জন পিআরওকে অন্যত্র বদলী করার দরকার হলে ৩/৪ মাস পরে করা হয়েছে।